ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলে বিএনপির নেত্রী হাবিজা বেগমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

ads

টাঙ্গাইলের গোপালপুর পৌর মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা কাউন্সিলর হাবিজা বেগমকে পরিকল্পিত হত্যাকান্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার দুপুরে জেলা মহিলা দলের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক

অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান

জিন্নাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একে এম মনিরুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন,

সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা মহিলাদলের সহ-সভাপতি নাজমা পারভীন, শহর মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আজাদ, সদর উপজেলা মহিলাদলের সভাপতি

সাহনাজ পারভীন, শহর মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তারসহ জেলা বিএনপি, মহিলা দল, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page